# Tags

খাগড়াছড়িতে টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক  সুশাসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র যৌথ ভাবে এ আয়োজন করে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সচেতন নাগরিক কমিটি (সনাক)র সভাপতি বেলা রাণী দাস সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন টি আাই বির ঢাকার কো-অর্ডিনেটর মোঃ শফিকুর রহমান।

বক্তারা বলেন, দেশের মানুষের সেবা নিশ্চিত করতে হলে স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ করতে হলে ঐক্যমতের ভিত্তিতে জবাবদিহীতা নিশ্চিত করতে পারলেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা।

এতে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম সিভিল সার্জন ডা. মো: ছাবের আহমদ,খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ
মো: সরাফত হোসেন,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ পুলক বরণ চাকমা,খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা,জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন,খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক বাছিরুল আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়,খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুস,সনাক সদস্য সাংবাদিক মোহাম্মদ জহুরুল আলম।

এছাড়াও আয়োজিত কর্মশালায় স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রধান গন প এতে অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম ক্লাস্টারের কোঅর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন।